Posts

Showing posts with the label How to income with youtube account or channel

ইউটিউবে টাকা ইনকাম সম্পর্কে কিছু কথা

অনলাইনে অনেক ভাবে টাকা উপার্জন করা যায়।তারমধ্যে টাকা উপার্জনের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইউটিউব।কারণ ইউটিউবে সবচেয়ে সহজে এডসেন্স একাউন্ট এপ্রুভ করা যায়।ইউটিউব দিয়ে টাকা উপার্জন সম্পর্কে একটি বেসিক ধারণা দেয়ার চেষ্টা করবো এই পোস্টে। ইউটিউবে মুল প্রসেসটা কি?কেন ইউটিউব আমাকে শুধু শুধু টাকা দিতে যাবে?আসলে ইউটিউব হলো গুগলের একটি প্রোডাক্ট।আর গুগল সারা বিশ্বে সবচেয়ে বেশি ইনকাম করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে।মনে করুন,আপনার একটা টিভির চ্যানেল আছে।এই চ্যানেলটার খুব চাহিদা,মানুষ খুব বেশি দেখে আপনার চ্যানেল।বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের নতুন উদ্ভাবিত পন্যের প্রতি মানুষকে আগ্রহী করতে চাইলে তাদের পন্য সম্পর্কে জানাতে হবে।আর এই জানানোর একটি সহজ মাধ্যম হলো আপনার চ্যানেল।আপনার চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের ফাকে ফাকে যদি তাদের পন্যের এড দেখান,তাহলে মানুষ সেটা বেশি বেশি দেখবে,তাদের পন্য সম্পর্কে জানবে,তাদের পন্যের বেচা-কেনা বৃদ্ধি পাবে।এজন্য তারা আপনাকে নির্দিষ্ট পরিমান টাকা দিবে তাদের এড আপনার চ্যানেলে দেখানোর জন্য।একই পদ্ধতিতে কাজ করে গুগলের ইউটিউব।এক্ষেত্রে আপনারও টিভি চ্যানেলের মত একটি চ্যানেল খুলতে হবে,ঐ...