How to Create Gmail ID Bengali Tutorial যেভাবে খুব সহজে জিমেইল খুলতে পারেন
সকল ভিজিটরদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার পোস্টটি লেখা শুরু করছি,আসসালামু আলাইকুম।আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে খুব সহজে একটি জিমেইল আইডি খোলা যায় এন্ড্রয়েড এবং পিসিতে।যেহেতু ম্যাক্সিমাম মানুষের হাতেই এখন এন্ড্রয়েড ফোন আছে,তাই আমি এন্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে করা যায় সেটাই দেখাচ্ছি।তবে একই পদ্ধতিতে পিসি (পারসোনাল কম্পিউটার)তেও খুলতে পারবেন।তো শুরু করা যাক। সকল এন্ড্রয়েড ফোনে সাধারণত ক্রোম ডিফল্টভাবেই দেয়া থাকে।তাই আমি মুলতঃ ক্রোমের মাধ্যমেই দেখাচ্ছি।তবে ফায়ারফক্স,সাফারি বা অন্যান্ন ব্রাউজারেও একইভাবে করতে পারবেন। যেভাবে খুব সহজেই নাম্বার ছাড়া এবং নাম্বার সহ জিমেইল খুলবেন প্রথমে ক্রোমের এড্রেসবারে লিখবেন mail.google.com।তারপর Go বা enterদিন। সেখান থেকে create an account এ যান।এটা খুজে না পেলে more অপশন এ ক্লিক করুন,তাহলে পেয়ে যাবেন।তারপর এখানে নিচের মতো ঘরগুলো পুরণ করবেন। ফার্স্ট নেম,লাস্ট নেম,ইউজারনেম।ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হবে,মানে এই নামে আর কারো আইডি থাকতে পারবেনা।আপনি আপনার নামের সাথে বিভিন্ন আনকমন শব্দ বা নাম্বার যোগ করে নাম ইউনিক করতে পারেন।আর আপনার আই...